লেটেস্ট নিউজ

মার্কিন মুলুকে বিপাকে ভারতীয় পেশাদাররা, ফ্লোরিডায় এইচ ওয়ান বি ভিসাধারীদের চাকরিতে নিষেধাজ্ঞার প্রস্তাব – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার ফ্লোরিডা রাজ্য ভারতীয় আইটি পেশাদারদের জন্য এক চরম উদ্বেগের সিদ্ধান্ত নিতে চলেছে। আদিবাসী আমেরিকানদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আগামী এক বছরের জন্য এইচ-১বি (H-1B) ভিসাধারীদের চাকরিতে নিয়োগ না দেওয়ার একটি প্রস্তাব আনা হয়েছে। ফ্লোরিডা প্রশাসনিক বোর্ড সম্ভবত আগামী ২৯ জানুয়ারি এই বিতর্কিত প্রস্তাবটি অনুমোদন করতে পারে। যেহেতু আমেরিকায় এইচ-১বি ভিসা প্রাপ্তদের সিংহভাগই ভারতীয়, তাই এই সিদ্ধান্ত কার্যকর হলে হাজার হাজার ভারতীয় প্রযুক্তিবিদের কেরিয়ারে বড় ধরনের বিপর্যয় নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল কেনার ইস্যুতে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে আমদানিকৃত পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল। পাশাপাশি এইচ-১বি ভিসার ফি বৃদ্ধি পাওয়ায় ভারতীয় কর্মীরা ইতিপূর্বেই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। রাশিয়ার থেকে জ্বালানি কেনা বন্ধ করার জন্য আমেরিকার এই ক্রমাগত চাপের মধ্যে ফ্লোরিডার নতুন কর্মসংস্থান নীতি ভারতীয়দের জন্য নতুন সংকট হয়ে দাঁড়িয়েছে। এই ঘোষণার দিকে এখন চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক শ্রমবাজার ও সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *