জাল আধার কার্ডে বড় জালিয়াতি! ৩২ লক্ষ টাকা হাতিয়ে পুলিশের জালে ‘ভুয়ো’ সরকারি কর্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
পাটুলিতে কেন্দ্রীয় সরকারের পদস্থ কর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে ৩২ লক্ষ টাকা প্রতারণার দায়ে গ্রেপ্তার কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। ইন্ডিয়ান অয়েলে কাজের প্রলোভন দেখিয়ে তিন যুবক-যুবতীর কাছ থেকে ওই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন তিনি। ভুক্তভোগীরা গয়না বন্ধক রেখে অনলাইনে ২২ লক্ষ এবং নগদে ১০ লক্ষ টাকা তুলে দিয়েছিলেন অভিযুক্তের হাতে।
তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তির পাঁচটি ভিন্ন ঠিকানার পাঁচটি আধার কার্ড উদ্ধার করেছে। অভিযুক্ত ব্যক্তি যেখানেই ভাড়া থাকতেন, সেখানেই নতুন আধার কার্ড তৈরি করে জালিয়াতির জাল বিস্তার করতেন বলে জানা গেছে। পাটুলি থানার পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে।

