কাশ্মীরে ভয়াবহ সেনা দুর্ঘটনা, প্রাণ হারালেন ঝাড়গ্রামের সমীরণ – এবেলা
এবেলা ডেস্কঃ
জম্মু-কাশ্মীরের ডোডায় এক মর্মান্তিক সেনা গাড়ি দুর্ঘটনায় শহিদ হলেন ঝাড়গ্রামের সাঁকরাইলের জওয়ান সমীরণ সিং। গত বৃহস্পতিবার নিয়ন্ত্রণ হারিয়ে জওয়ানদের গাড়িটি গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দশজনের মৃত্যু হয়। ব্রেভো কো ম্পা নির ১৬৯ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন ২৮ বছর বয়সী এই বীর সেনা।
বাড়ি ফেরার ঠিক দুদিন আগেই এই শোকের ছায়া নামল কুচলাদাঁড়ি গ্রামে। পরিবারের একমাত্র উপার্জনকারী সমীরণ ২৪ তারিখ ছুটি নিয়ে আসামাপ্ত বসতবাড়ির ঢালাই দিতে ফিরছিলেন। প্রিয়জনের ফেরার অপেক্ষায় থাকা পরিবার ও গোটা জেলা এখন দেশপ্রেমিক এই জওয়ানের কফিনবন্দি দেহের প্রতীক্ষায় দিন গুনছে।

