লেটেস্ট নিউজ

কন্যাদের পাশে রাজ্য: শিশুকন্যা দিবসে বড় বার্তা মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতীয় শিশুকন্যা দিবসে বাংলার কন্যাদের ভবিষ্যতের স্থপতি আখ্যা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, জন্ম থেকে স্বনির্ভরতা পর্যন্ত প্রতিটি ধাপে সরকার মেয়েদের সঙ্গী। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে ১ কোটি মেয়েকে আর্থিক সহায়তা প্রদানসহ বাল্যবিবাহ রোধে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে রাজ্য সরকার।

শিক্ষার প্রসারে সবুজ সাথী, রূপশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলো মেয়েদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে। বর্তমানে রাজ্যের ২.২১ কোটি নারী আর্থিক স্বাধীনতা উপভোগ করছেন। স্বাস্থ্যসাথী ও বিভিন্ন শিক্ষা সহায়তায় বাংলার কন্যারা আজ গবেষণাগার থেকে খেলার মাঠ—সর্বত্র নিজেদের সাফল্যের স্বাক্ষর রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *