লেটেস্ট নিউজ

অষ্টম বেতন কমিশন: ৩ না ২? কার বেতন কত বাড়ছে? – এবেলা

এবেলা ডেস্কঃ

অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে টানটান উত্তেজনা। কর্মচারী সংগঠনগুলো ৩ থেকে ৩.৫ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানালেও সরকার তা ২-এ সীমাবদ্ধ রাখতে পারে। নতুন এই বেতন কাঠামো কার্যকর হতে পারে ২০২৭ সালের শেষ নাগাদ, যা পিয়ন থেকে সচিব—সবার আয়েই বড় বদল আনবে।

ফিটমেন্ট ফ্যাক্টর ২ হলে ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে বেড়ে ৩৬ হাজার হতে পারে। অন্যদিকে, ৩ ফ্যাক্টর কার্যকর হলে তা একলাফে ৫৪ হাজারে পৌঁছাবে। আগামী ২৫শে ফেব্রুয়ারি জাতীয় পরিষদের গুরুত্বপূর্ণ সভায় কর্মীদের চূড়ান্ত দাবি নিয়ে খসড়া তৈরি হবে, যা পরবর্তীতে কমিশন চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *