লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় অন্য রাজ্যের প্রার্থী! কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের ভোটার তালিকায় বিজেপি শাসিত রাজ্যের ভোটারের নাম ঢোকানোর অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাকে সত্যি করে বীরভূমের দুবরাজপুরে মহারাষ্ট্রের বিজেপি প্রার্থীর নাম পাওয়া গিয়েছে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থা ও কমিশন যোগসাজশ করে এই কারচুপি চালাচ্ছে।

তৃণমূল তথ্য পেশ করে জানায়, নাসিকের বিজেপি জেলা পরিষদ প্রার্থী উজ্জ্বলা আপ্পা বুরুংলের নাম বাংলার ১৯৪ নম্বর বুথের ভোটার তালিকায় রয়েছে। এমনকি তিনি এখানে ফর্মও পূরণ করেছেন। স্বচ্ছ ভোটার তালিকার নামে নির্বাচন কমিশন আসলে সাধারণ মানুষকে হয়রানি করছে এবং বিজেপিকে অনৈতিক সুবিধা দিচ্ছে বলে দাবি শাসক শিবিরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *