লেটেস্ট নিউজ

স্ত্রীর কারণে অক্ষম স্বামী! মিলবে না খোরপোশ – এবেলা

এবেলা ডেস্কঃ

এলাহাবাদ হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে, স্ত্রীর পরিবারের হামলায় স্বামী উপার্জনের ক্ষমতা হারালে স্ত্রী ভরণপোষণ দাবি করতে পারবেন না। কুশীনগরের এক হোমিওপ্যাথি চিকিৎসকের মেরুদণ্ডে তাঁর শ্যালক ও শ্বশুর গুলি করায় তিনি স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান। পারিবারিক আদালতের খোরপোশ বাতিলের সিদ্ধান্তকেই বহাল রাখল উচ্চ আদালত।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, যে ঘটনার জন্য স্বামী কর্মক্ষমতা হারিয়েছেন, তাতে স্ত্রীর পক্ষের সক্রিয় ভূমিকা থাকলে খোরপোশ দেওয়া হবে চরম অবিচার। চিকিৎসকদের মতে, ওই ব্যক্তির শরীরে এখনও গুলি রয়েছে এবং অস্ত্রোপচার করলে পক্ষাঘাতের ঝুঁকি আছে। তাই বর্তমান পরিস্থিতিতে স্বামীকে অর্থ দিতে বাধ্য করা আইনত অন্যায্য বলে গণ্য করেছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *