বিডিও অফিসে তাণ্ডব: তৃণমূল বিধায়ক মনিরুলের বিরুদ্ধে এফআইআর – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের ফরাক্কার বিডিও অফিসে তাণ্ডব ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিজেপি। নির্বাচন কমিশনের নির্দেশের পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় সরব হয়েছে বিরোধীরা।
অভিযোগের জবাবে মনিরুল জানান, মানুষের জন্য লড়াই করতে গিয়ে জেলে যেতে হলেও তিনি প্রস্তুত। নির্বাচন কমিশনকে বিজেপির মুখপাত্র বলে কটাক্ষ করেন তিনি। এই ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে অধীর চৌধুরী প্রশ্ন তোলায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।

