লেটেস্ট নিউজ

এমপি কাপ ২০২৬: ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই, জয়ী দল পেল ১ লক্ষ টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

বেলেঘাটা গান্ধীমাঠে ‘উৎসব-২০২৬’ উপলক্ষে আয়োজিত এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার মেগা ফাইনাল সম্পন্ন হলো। বিশিষ্ট সমাজসেবী রাজু নস্করের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে জয়ী দলের হাতে ট্রফিসহ নগদ ১ লক্ষ টাকা এবং রানার্সআপ দলের হাতে ৭৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ ও কুনাল ঘোষসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

খেলার পাশাপাশি এই অনুষ্ঠানে প্রায় ২০০০ মানুষকে শীতবস্ত্র বিতরণ ও ১০০ কৃতি পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়। গুণীজন ও বিএলএ-২ কর্মীদের সম্মান জানানোর পাশাপাশি বর্ণাঢ্য এই আয়োজনের মাধ্যমে এলাকার সামাজিক উন্নয়নেও বিশেষ জোর দেওয়া হয়। রাজু নস্করের এই মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *