কমিশনের বিরুদ্ধে ‘হেনস্থা’র অভিযোগ: রবিবার তৃণমূলের ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশনের শুনানিতে ভোটারদের হয়রানি ও তৃণমূল প্রতিনিধিদের হেনস্থার প্রতিবাদে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ভার্চুয়াল বৈঠকে তিনি রবিবার রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিবাদ মিছিলের নির্দেশ দেন। একইসঙ্গে নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বুথে ‘ভোট রক্ষা কমিটি’ গড়ার ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
বৈঠকে অভিষেক দলের বিধায়ক ও সাংসদদের সক্রিয়তা নিয়ে কড়া বার্তা দেন। পাশাপাশি, ভোটারদের সুবিধার্থে চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত তাঁদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। তৃণমূলের নারী শক্তিকে ‘লক্ষ্মী এল ঘরে’ তথ্যচিত্রটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিশেষ দায়িত্বও অর্পণ করা হয়েছে।

