আরব আমিরাতের পর্যটন খাতে রেকর্ড আয়: ৪৪৪০ কোটি দিরহামের মাইলফলক – এবেলা
এবেলা ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতের পর্যটন খাতে অভাবনীয় জোয়ার দেখা দিয়েছে। ২০২৫ সালের প্রথম ১১ মাসে হোটেল খাতের আয় ৮.৮ শতাংশ বেড়ে প্রায় ৪৪৪০ কোটি দিরহামে পৌঁছেছে। অর্থনীতি মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি জানান, উন্নত অবকাঠামো ও টেকসই নীতিমালার কারণে বিশ্বজুড়ে পর্যটকদের পছন্দের শীর্ষে রয়েছে দেশটি।
পরিসংখ্যান অনুযায়ী, এ সময় প্রায় ২ কোটি ৯১ লাখ পর্যটক আমিরাত ভ্রমণ করেছেন। হোটেল কক্ষের চাহিদা বৃদ্ধি পাওয়ায় অবস্থানকারী অতিথির সংখ্যাও ৫.২ শতাংশ বেড়েছে। আল আইনকে ২০২৬ সালের ‘আরব পর্যটন রাজধানী’ ঘোষণা করায় ভবিষ্যতে এই খাতের প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

