রাজ্য পুলিশের নতুন ডিজি কে? রাজীব কুমারের নাম ঘিরে তুঙ্গে জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ৩১ জানুয়ারি বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে। তবে অবসরের ঠিক পাঁচ দিন আগে নাটকীয় মোড়ে নবান্ন ইউপিএসসি-র কাছে পরবর্তী স্থায়ী ডিজির যে তালিকা পাঠিয়েছে, সেখানে রাজীব কুমারের নামও রাখা হয়েছে। মেয়াদ বৃদ্ধি নিয়ে সরকারি কোনো ঘোষণা না আসায় এই সুপারিশ ঘিরে প্রশাসনিক মহলে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে।
অন্যদিকে, কয়লা পাচার মামলার তদন্তে গতি আনতে কলকাতায় এসেছেন ইডি প্রধান রাহুল নবীন। আইপ্যাক দপ্তরে তল্লাশিতে বাধার অভিযোগ এবং পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি, রাজ্যে শীতের আমেজ থাকলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে তাপমাত্রা বাড়বে এবং হাড়কাঁপানো ঠান্ডার দাপট আর ফিরবে না।

