লেটেস্ট নিউজ

জানুয়ারি লাকি না আনলাকি? প্রেমের জোয়ারেও বিচ্ছেদের মেঘ কোন রাশির ভাগ্যে! – এবেলা

এবেলা ডেস্কঃ

জ্যোতিষশাস্ত্র মতে জানুয়ারি মাসে গ্রহের ফেরে বেশ কিছু রাশির দাম্পত্য ও প্রেমের সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। বিশেষ করে মেষ, বৃষ ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের প্রেমে ভুল বোঝাবুঝি ও অহেতুক সন্দেহের জেরে অশান্তির আশঙ্কা প্রবল। অন্যদিকে, সিংহ ও কন্যা রাশির ক্ষেত্রে দাম্পত্য কলহ চরমে উঠতে পারে।

তবে বিপরীত চিত্রও রয়েছে। ধনু ও কুম্ভ রাশির জন্য এই মাসটি প্রেমের দিক থেকে অত্যন্ত শুভ। মিথুন ও মীন রাশির নতুন সম্পর্ক শুরু হওয়ার জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এই মাসে আবেগের ওপর নিয়ন্ত্রণ এবং সচেতনতা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *