লেটেস্ট নিউজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ফেব্রুয়ারিতেই ভারত-পাক মহারণ – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী ১ ফেব্রুয়ারি বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে আয়োজিত হবে এই হাই-ভোল্টেজ ম্যাচ। গ্রুপ পর্বে অপরাজিত টিম ইন্ডিয়া এখন এশিয়া কাপ ফাইনালে হারের বদলা নিতে মরিয়া।

শনিবার নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে ভারত। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পাওয়া এই জয়ে নায়ক ছিলেন অধিনায়ক আয়ুশ মহাত্রে ও বোলার অম্বরীশ। এবার বৈভব সূর্যবংশীদের লক্ষ্য পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *