গম্ভীরের ‘শত্রু’র ডাবল সেঞ্চুরি, কৃতিত্ব দিলেন সূর্যকে! – এবেলা
এবেলা ডেস্কঃ
হায়দরাবাদের বিরুদ্ধে রনজি ট্রফিতে ২২৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফের নজর কাড়লেন ব্রাত্য সরফরাজ খান। ১৮০ রানে থাকার সময় মহম্মদ সিরাজকে মারা বিশালাকায় ছক্কাটি ছিল ইনিংসের সেরা প্রাপ্তি। নির্ভীক ব্যাটিংয়ে সরফরাজ মুম্বইকে ৫৬০ রানের পাহাড়প্রমাণ স্কোরে পৌঁছে দেন।
সাফল্যের পর টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে কৃতজ্ঞতা জানান সরফরাজ। তিনি জানান, নিজের ব্যাটিং পজিশন ছেড়ে দিয়ে সূর্য তাঁকে বড় সুযোগ করে দিয়েছিলেন। ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগে কোচ গম্ভীরের বিরাগভাজন হলেও, অধিনায়কের প্রতি সরফরাজের এই প্রশংসা ক্রিকেটমহলে নতুন চর্চা শুরু করেছে।

