নীতিন নবীনের বঙ্গ সফর: বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মাস্টারপ্ল্যান – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দু’দিনের ঝটিকা সফরে বাংলায় আসছেন। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি তিনি দুর্গাপুর ও বর্ধমানে একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করবেন। মূলত ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল স্তরের সংগঠনকে শক্তিশালী করতেই তাঁর এই সফর।
একই সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রাজ্যে আসছেন। শীর্ষ নেতাদের এই ঘনঘন সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বুথ ও মণ্ডল স্তরের শক্তি বাড়িয়ে আসন্ন নির্বাচনে জয় নিশ্চিত করাই এখন পদ্ম শিবিরের মূল লক্ষ্য।

