বিপ্লবী নায়কের ১২৯তম জন্মজয়ন্তী: আমতায় বিশেষ শ্রদ্ধার্ঘ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ার আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী। ঘড়ির কাঁটায় ঠিক ১২টা ১৫ মিনিটে সাইরেন বাজার সঙ্গে সঙ্গেই নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে দপ্তরের কর্মীরা গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সম্পূর্ণ ঘরোয়া পরিবেশের এই আয়োজনে দেশাত্মবোধক সংগীত ও প্রাসঙ্গিক বক্তব্যের মাধ্যমে নেতাজিকে স্মরণ করা হয়। স্বরচিত কবিতা পাঠের পাশাপাশি দপ্তরের কর্মীবৃন্দ ও উপস্থিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে অনন্য রূপ দেয়।

