লেটেস্ট নিউজ

অভিষেকের কড়া হুঁশিয়ারি: ভোটের রণকৌশল সাজাতে ১ লক্ষ কর্মীর সঙ্গে বৈঠক – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার প্রায় একলক্ষ কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। আগামী তিন মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তিনি বুথ ভিত্তিক ভোটরক্ষা কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এসআইআর প্রক্রিয়ার বাকি ২২ দিনের ওপর বিশেষ নজরদারির নির্দেশ দেন তিনি।

কাজে গাফিলতি করলে দল পাশে থাকবে না বলে সাংসদ ও বিধায়কদের কড়া সতর্কবার্তা দিয়েছেন অভিষেক। জেলাভিত্তিক ওয়াররুম তদারকির দায়িত্ব নির্দিষ্ট নেতাদের ওপর ন্যস্ত করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে এসআইআর-এর পরবর্তী ধাপ সফলভাবে মোকাবিলার ওপর বিশেষ জোর দিয়েছেন তৃণমূল সেনাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *