লেটেস্ট নিউজ

মার্কিন সামরিক কৌশলে বড় বদল: চাপে মিত্র দেশগুলো – এবেলা

এবেলা ডেস্কঃ

পেন্টাগনের নতুন প্রতিরক্ষা কৌশলে মিত্রদের সামরিক সহায়তা সীমিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ট্রাম্পের নীতি অনুসরণে এখন থেকে রাশিয়া বা উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় অংশীদার দেশগুলোকেই মূল দায়ভার ও খরচ বহন করতে হবে। ওয়াশিংটন সাফ জানিয়েছে, তারা আর অন্যদের প্রতিরক্ষা খাতে ভর্তুকি দিতে ইচ্ছুক নয়।

এই কৌশলে আদর্শবাদের বদলে ‘কঠোর বাস্তববাদ’কে প্রাধান্য দেওয়া হয়েছে। চীনের সঙ্গে সংঘাত নয়, বরং শক্তির ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার কথা বলা হয়েছে। এমনকি তাইওয়ানের নাম উল্লেখ না করে আঞ্চলিক আধিপত্য রোধে জোর দিয়েছে পেন্টাগন। মূলত মার্কিন স্বার্থকে সবার উপরে রাখতেই বিশ্বজুড়ে সামরিক উপস্থিতির এই ঐতিহাসিক রদবদল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *