লেটেস্ট নিউজ

প্রবল তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকা ১৭টি রাজ্যে জারি জরুরি অবস্থা, বাতিল ৬ হাজার বিমান – এবেলা

এবেলা ডেস্কঃ

ভয়ংকর তুষারঝড় ও হাড়কাঁপানো ঠান্ডায় কার্যত স্থবির হয়ে পড়েছে আমেরিকা। প্রকৃতির এই তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় টেক্সাস, নিউ ইয়র্ক ও নিউ জার্সি সহ মোট ১৭টি রাজ্যে ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ওয়াশিংটন ডিসিতে জারি হয়েছে ‘স্নো ইমারজেন্সি’। শনিবার ও রবিবার মিলিয়ে এখন পর্যন্ত ৬,০০০-এর বেশি বিমান বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষ লক্ষ যাত্রী। প্রায় ২,০০০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত এই ঝড়কে ১৯৯৩ সালের ‘সুপার স্টর্ম’-এর পর সবথেকে বড় প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

প্রবল তুষারপাতের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি পানীয় জলের পাইপলাইনও জমে বরফ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী এক সপ্তাহে দেশের অর্ধেকের বেশি মানুষ হিমাঙ্কের নিচের তাপমাত্রা মোকাবিলা করতে পারেন বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তুষারপাতের আশঙ্কায় স্থানীয় দোকানগুলিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দিয়েছে এবং স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় প্রশাসন বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *