নরসিংদীতে হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে হত্যা: চরম নিরাপত্তাহীনতায় সংখ্যালঘু – এবেলা
এবেলা ডেস্কঃ
নরসিংদীতে গভীর রাতে গ্যারেজের শাটারের নিচে পেট্রোল ঢেলে চঞ্চল চন্দ্র ভৌমিক নামের এক হিন্দু যুবককে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে আগুন লাগিয়ে পালিয়ে যেতে দেখা গেছে। নিহতের পরিবারের দাবি, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
এই ঘটনায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত কয়েক মাসে হিন্দুদের ওপর ধারাবাহিক হামলা ও মব জাস্টিসের ঘটনায় প্রশাসনিক ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। পুলিশ অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

