লেটেস্ট নিউজ

রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে এসআইআর শুনানিতে তলব – এবেলা

এবেলা ডেস্কঃ

এবার এসআইআর (SIR) শুনানিতে হাজিরার নোটিস পেলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। নোটিসে আজ রবিবার দুপুর ২টোয় তাঁকে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা এবং ফর্মে সব তথ্য দেওয়া সত্ত্বেও এই তলবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী।

পুরো ঘটনাকে ‘হাস্যকর’ বলে আখ্যা দিয়ে শশী পাঁজা জানান, এটি কোনো যৌক্তিক অসঙ্গতি নয়। অ্যাপের যান্ত্রিক ত্রুটির কারণেই তালিকায় তাঁর নাম দেখাচ্ছে না বলে তিনি দাবি করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *