লেটেস্ট নিউজ

নামের বানানে বিভ্রান্তি: ভোটার তালিকা নিয়ে উদ্বেগে কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের এসআইআর প্রক্রিয়ায় নাম ও পদবির বানানজনিত জটিলতায় প্রায় এক কোটি ভোটারের নথিতে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ দেখা দিয়েছে। বিশেষ করে ‘ব্যানার্জি-বন্দ্যোপাধ্যায়’ বা ‘দে-Dey’-এর মতো ভাষাগত পার্থক্য সফটওয়্যার শনাক্ত করতে না পারায় ২০০২ সালের তালিকার সঙ্গে বর্তমান লিঙ্কেজে বড়সড় গরমিল তৈরি হয়েছে।

রাজ্যের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত জানান, দীর্ঘদিনের অ্যানালগ ডেটাকে ডিজিটাল করার সময় এই প্রযুক্তিগত সমস্যা প্রকট হয়েছে। আদিবাসী সম্প্রদায়ের ক্ষেত্রেও ইংরেজি ও বাংলা বানানের বৈচিত্র্য জটিলতা বাড়াচ্ছে। শুনানির আগে এই বিপুল সংখ্যক ত্রুটি সংশোধন নিয়ে এখন চরম উদ্বেগে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *