লেটেস্ট নিউজ

তুষারপাতে বিপর্যস্ত আমেরিকা: বাতিল এয়ার ইন্ডিয়ার একাধিক ফ্লাইট – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকায় প্রবল তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে ২৫ ও ২৬ জানুয়ারি নিউ ইয়র্ক ও নিউয়ার্কগামী সমস্ত ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া। দিল্লি ও মুম্বই থেকে চলাচলকারী এই বিমান পরিষেবাগুলো যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তার স্বার্থে স্থগিত রাখা হয়েছে।

প্রবল তুষারপাতের পূর্বাভাসে বিঘ্নিত হতে পারে যাতায়াত ও বিদ্যুৎ পরিষেবা। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় বিশেষ টিম গঠন করেছে সংস্থা। ভ্রমণের আগে যাত্রীদের ফ্লাইটের বর্তমান স্থিতি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *