লেটেস্ট নিউজ

রেকর্ড ভোটার ও প্রার্থীদের লড়াই: কোথায় বেশি, কোথায় কম? – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ইতিহাসে রেকর্ড ১২ কোটি ৭৭ লাখ ভোটার ভোট দেবেন। আসনভিত্তিক তথ্যে দেখা গেছে, গাজীপুর-২ আসনে সর্বোচ্চ ৮ লাখ ৪ হাজার ভোটার রয়েছেন, অন্যদিকে ঝালকাঠি-১ আসনে সবচেয়ে কম ২ লাখ ২৮ হাজার ভোটার। প্রথমবারের মতো প্রবাসীরাও এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

প্রার্থিতার লড়াইয়ে সারাদেশে মোট ১ হাজার ৯৮১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী লড়ছেন এবং পিরোজপুর-১ আসনে সবচেয়ে কম মাত্র ২ জন প্রার্থী রয়েছেন। উচ্চ আদালতে আপিল নিষ্পত্তির পর প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *