নরসিংদীতে তরুণকে পুড়িয়ে হত্যা: সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ চিত্র – এবেলা
এবেলা ডেস্কঃ
নরসিংদীর একটি গ্যারেজে চঞ্চল ভৌমিক নামের এক হিন্দু তরুণকে পুড়িয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজে এক রহস্যময় ব্যক্তির উপস্থিতি মেলায় পুলিশ একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা ও সংখ্যালঘু নিগ্রহের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে।
অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির লুট ও মিথ্যা মামলায় হয়রানি চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও ভারত সরকারের তথ্যানুযায়ী, গত কয়েক মাসে হাজার হাজার নির্যাতনের ঘটনা ঘটেছে। আসন্ন নির্বাচন ঘিরে নিরাপত্তাহীনতায় থাকা সাধারণ মানুষ ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

