লেটেস্ট নিউজ

এসআইআর শুনানিতে এবার মন্ত্রী শশী পাঁজা ও দেবাংশু – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকা সংশোধনের এসআইআর প্রক্রিয়ায় এবার শুনানির নোটিস পেলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। ২০০২ সালের তালিকায় নাম থাকা সত্ত্বেও অ্যাপের ত্রুটির কারণে এই তলব বলে ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী। আজ দুপুরেই তাঁকে উত্তর কলকাতার কেশব অ্যাকাডেমিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই অমর্ত্য সেন ও দেবের মতো ব্যক্তিত্বরা এই প্রক্রিয়ায় ডাক পেয়েছেন। শশী পাঁজার দাবি, কমিশনের তাড়াহুড়ো ও সফটওয়্যারের গলদে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। তবে ক্ষোভ থাকলেও নিয়মানুযায়ী তিনি শুনানিতে হাজিরা দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, দেবাংশু ভট্টাচার্য এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *