আজই সিরিজ জয় চাইছে ভারত, ছন্দে ফেরায় স্বস্তিতে সূর্যকুমার – এবেলা
এবেলা ডেস্কঃ
সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে মানসিকভাবে এগিয়ে থাকা টিম ইন্ডিয়া আজ গুয়াহাটিতে তৃতীয় টি-টোয়েন্টিতে সিরিজ নিশ্চিত করতে নামছে। কোচ গৌতম গম্ভীরের জন্য বড় স্বস্তি হয়ে দাঁড়িয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদবের রানে ফেরা। রায়পুরের দুর্দান্ত ইনিংসের পর দলের জয়ের মোমেন্টাম ধরে রাখাই এখন প্রধান লক্ষ্য।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির শেষ পর্বে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ম্যানেজমেন্ট। গুয়াহাটিতে আজ জশপ্রীত বুমরাহ ও অক্ষর প্যাটেল দলে ফিরতে পারেন, যা বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে। বিশ্বকাপের ঠিক দশ দিন আগে এই ম্যাচটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

