লেটেস্ট নিউজ

গুজরাটে বড়সড় ‘ভোট চুরির’ অভিযোগ রাহুল গান্ধীর – এবেলা

এবেলা ডেস্কঃ

গুজরাটে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর-এর নামে পরিকল্পিতভাবে ‘ভোট চুরি’ হচ্ছে বলে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, কংগ্রেস সমর্থিত এলাকাগুলো থেকে বেছে বেছে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এই পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশন বিজেপির প্রধান সহযোগী হিসেবে কাজ করছে বলেও তিনি দাবি করেছেন।

গুজরাট কংগ্রেসের দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে নিয়ম বহির্ভূতভাবে লক্ষ লক্ষ আপত্তি জমা দেওয়া হয়েছে। নির্দিষ্ট জাতি ও গোষ্ঠীকে লক্ষ্য করে এই ষড়যন্ত্র চলছে। নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে তথ্য চেয়েও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ দলের। এর প্রতিবাদে রাজপথ থেকে বিধানসভা পর্যন্ত লড়াইয়ের ডাক দিয়েছে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *