লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনে ডাক পেলেন দেবাংশু-শশী পাঁজা, ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যজুড়ে চলা এসআইআর (SIR) শুনানিতে এবার ডাক পেলেন তৃণমূলের আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্য এবং মন্ত্রী শশী পাঁজা। মঙ্গলবার দেবাংশু ও তাঁর পরিবারের চার সদস্যকে তলব করা হয়েছে। অন্যদিকে, রবিবার দুপুরে কলকাতার কেশব অ্যাকাডেমিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শশী পঁজাকে। কমিশন সূত্রে খবর, নথিপত্র সংক্রান্ত সমস্যার কারণেই এই তলব।

এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তাঁর অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে তৃণমূল সমর্থকদের প্রোফাইল ট্র্যাক করে তালিকা তৈরি করছে এবং নির্বাচন কমিশনকে দিয়ে নাম বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এদিকে, প্রায় সাড়ে চার লক্ষ ভোটার শুনানিতে অনুপস্থিত থাকায় উদ্বেগ বেড়েছে কমিশনের। পরিস্থিতি সামাল দিতে শুনানির সময়সীমা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *