পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপে সুযোগ পাবে কোন দেশ? – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের পর এবার পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও সংশয় তৈরি হয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, টুর্নামেন্টে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশে ফিরলেই দেশটির অবস্থান স্পষ্ট হবে।
পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট করলে তাদের শূন্যস্থান পূরণ করতে পারে উগান্ডা। আইসিসি নিয়ম অনুযায়ী, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ২১ নম্বর স্থানে থাকা উগান্ডাই মূল পর্বে সুযোগ পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। সেক্ষেত্রে গ্রুপ ‘এ’-তে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গী হবে তারা।

