১৪ কোটি মানুষের পাসওয়ার্ড ফাঁস: ঝুঁকিতে ফেসবুক-জিমেইল! – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বজুড়ে ১৪ কোটিরও বেশি ব্যবহারকারীর সংবেদনশীল লগইন তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। সাইবার গবেষক জেরেমিয়া ফাওলারের দাবি, একটি অসুরক্ষিত ডাটাবেসে জিমেইল, ফেসবুক, ইনস্টাগ্রাম ও নেটফ্লিক্সের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মের ইউজারনেম ও পাসওয়ার্ড প্রকাশ্যে মিলেছে। এমনকি এই তালিকায় বিভিন্ন দেশের সরকারি (.gov) অ্যাকাউন্টের তথ্যও রয়েছে বলে জানা গেছে।
এই বিশাল তথ্য চুরির ফলে আর্থিক প্রতারণা, পরিচয় জালিয়াতি ও অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। বিশেষজ্ঞরা রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন। এখন পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ব্যবহারকারীদের দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন ও দ্বি-স্তরীয় নিরাপত্তা (2FA) চালুর পরামর্শ দেওয়া হচ্ছে।

