বেহালায় মন্দিরে দুঃসাহসিক চুরি: লুট মায়ের সোনার জিভ ও প্রণামী বাক্স – এবেলা
এবেলা ডেস্কঃ
বেহালার সখেরবাজার শিবকালী মন্দিরে গভীর রাতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীরা প্রতিমার সোনার জিভ, মুকুট, পূজার বাসনপত্র এবং এক বছরের জমানো অর্থসহ প্রণামী বাক্সটি লুট করে নিয়ে গেছে।
ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে মন্দির চত্বরে সিসিটিভি ক্যামেরা না থাকায় দুষ্কৃতীদের শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। বহিরাগত কেউ বা মাদকাসক্তরা এই ঘটনার পেছনে রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

