শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস: উইকেন্ড ট্যুরে নয়া ধামাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
রেলযাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করল শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস। এখন থেকে সরাসরি ট্রেনেই দুই ঐতিহাসিক নগরীর মধ্যে যাতায়াত করা যাবে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই দ্রুতগামী ট্রেনটি ঝাঁকুনিমুক্ত ও আরামদায়ক সফরের নিশ্চয়তা দিচ্ছে, যা পর্যটকদের জন্য উইকেন্ড ভ্রমণের দারুণ সুযোগ তৈরি করেছে।
সপ্তাহে তিন দিন (শনি, সোম ও বুধ) সন্ধ্যা ৭:৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ট্রেনটি পরদিন সকাল ৭:২০ মিনিটে বারাণসী পৌঁছাবে। ১৮টি কোচের এই ট্রেনে স্লিপার ও সাধারণ দ্বিতীয় শ্রেণির ব্যবস্থা রয়েছে। ফিরতি পথে বারাণসী থেকে রাত ১০:১০ মিনিটে ছেড়ে ট্রেনটি পরদিন সকালে শিয়ালদহ ফিরবে।

