লেটেস্ট নিউজ

বাবা সেজে ২০ বছর ভারতে বসবাস! শিলিগুড়িতে চাঞ্চল্যকর জালিয়াতি ফাঁস – এবেলা

এবেলা ডেস্কঃ

শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ডিকারু রায় নামক এক ব্যক্তিকে নিজের ‘বাবা’ পরিচয় দিয়ে ভোটার কার্ড তৈরি করে ২০ বছর ধরে বসবাসের অভিযোগ উঠল অনুপ্রবেশকারী হরেন রায়ের বিরুদ্ধে। জাতিগত শংসাপত্র তৈরির নাম করে নথিপত্র হাতিয়ে এই জালিয়াতি করা হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

বর্তমানে এসআইআর (SIR) আতঙ্কে সম্পত্তির অধিকার হারানোর ভয়ে বিডিওর দ্বারস্থ হয়েছেন ডিকারু বাবুর আসল সন্তানরা। অভিযুক্ত হরেন রায় বাংলাদেশ থেকে আসার কথা স্বীকার করলেও সম্পত্তি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। এই স্পর্শকাতর ঘটনায় প্রশাসনের নীরবতা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *