যৌন হেনস্থায় গ্রেফতার প্রাক্তন পাক ক্রিকেটারের ছেলে – এবেলা
এবেলা ডেস্কঃ
পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার আব্দুল কাদিরের ছেলে সুলেমান কাদির। নির্যাতিতার অভিযোগ, তাঁকে জোরপূর্বক খামারবাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয়। মেডিকেল রিপোর্টেও লাঞ্ছনার প্রমাণ মিলেছে বলে পুলিশ জানিয়েছে।
সুলেমান নিজেও একজন প্রাক্তন ক্রিকেটার। এই গুরুতর ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং ঘটনার বিষয়ে তাঁকে জেরা করা হচ্ছে।

