আকাশছোঁয়া সোনার দাম: ২ লক্ষের পথে হলুদ ধাতু! – এবেলা
এবেলা ডেস্কঃ
লাগামহীনভাবে বাড়ছে সোনার দাম, যা মধ্যবিত্তের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত এক বছরে কলকাতায় সোনার দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি ১০ গ্রাম পাকা সোনার বাজারমূল্য ১,৬০,২৬০ টাকায় পৌঁছেছে, যা গত বছর ছিল মাত্র ৮২,৪২০ টাকা।
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের জন্য সোনার দিকে ঝুঁকছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ২০২৬ সালের মধ্যে সোনার দাম ২ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। রুপোর দামও রেকর্ড গড়ে প্রতি কেজিতে ৩ লক্ষ টাকা ছাড়িয়েছে।

