লেটেস্ট নিউজ

ঋণ আদায়কারীর টাকা ছিনতাইয়ের চেষ্টা, আগ্নেয়াস্ত্রসহ ধৃত ১ – এবেলা

এবেলা ডেস্কঃ

স্বরূপনগরে বেসরকারি সংস্থার ঋণ আদায়কারী বিশ্বজিৎ মণ্ডলের থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায় তিন দুষ্কৃতী। বাধা দিলে তাঁকে আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এসে একজনকে ধরে ফেললেও বাকি দুইজন পলাতক। পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং ধৃতকে বসিরহাট আদালতে পেশ করা হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *