পদ্মশ্রী পাচ্ছেন রোহিত-হরমনপ্রীত, বিশেষ সম্মানে ৯ ক্রীড়াবিদ – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বজয়ের কারিগর দুই অধিনায়ক রোহিত শর্মা ও হরমনপ্রীত কৌরকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করছে কেন্দ্র। মহিলা দলকে প্রথম বিশ্বকাপ জেতানো হরমনপ্রীত এবং টি-২০ বিশ্বকাপ জয়ী রোহিত এই তালিকায় রয়েছেন। ২০২৬ সালের জন্য মোট ৯ জন ক্রীড়াবিদ এই পদ্ম সম্মান পেতে চলেছেন।
টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজকে এবার দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ প্রদান করা হচ্ছে। ১৯৮৩ সালে পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কার জয়ী এই প্রবাদপ্রতিম তারকা বর্তমানে মার্কিন নাগরিক। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই অনন্য সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

