লেটেস্ট নিউজ

নন্দীগ্রামে বিজেপির হাতছাড়া আরও এক সমবায়, ফের জয়ী তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে সাত দিনের ব্যবধানে ফের বড় জয় পেল তৃণমূল কংগ্রেস। রানিপুর সমবায় সমিতির ৪৫টি আসনের মধ্যে ২৭টি দখল করে জয়ী হয়েছে ঘাসফুল শিবির। বিপরীতে বিজেপি পেয়েছে মাত্র ১৮টি আসন। আমদাবাদের পর এই জয় বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে বাড়তি অক্সিজেন দিল।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ উদ্যোগের প্রতি মানুষের গভীর আস্থাই এই সাফল্যের মূল চাবিকাঠি। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে এই ফলাফলকে ‘সেমিফাইনাল’ জয় হিসেবে দেখছে শাসক দল। অন্যদিকে, পরাজয় সত্ত্বেও এই নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *