লেটেস্ট নিউজ

কৃষক ও জওয়ানদের কুর্নিশ রাষ্ট্রপতির – এবেলা

এবেলা ডেস্কঃ

৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভাষণে তিনি দেশের অন্নদাতা কৃষক, নির্ভীক সৈনিক এবং বিজ্ঞানীদের বিশেষ অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, কৃষকরা অন্ন উৎপাদন করে দেশসেবার প্রকৃত নিদর্শন স্থাপন করছেন।

রাষ্ট্রপতি ভারতের গণতান্ত্রিক যাত্রা এবং সাংবিধানিক আদর্শের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, ন্যায়বিচার, সাম্য ও ভ্রাতৃত্বই আমাদের প্রজাতন্ত্রের মূল ভিত্তি। জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তির কথাও তিনি সগর্বে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *