বর্ডার ২-এ কি ফিরবে ‘সন্দেশে আতে হ্যায়’? সোনু ও জাভেদের বড় বার্তা! – এবেলা
এবেলা ডেস্কঃ
‘বর্ডার ২’ ছবিতে কালজয়ী গান ‘সন্দেশে আতে হ্যায়’-এর রিমেক নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। গীতিকার জাভেদ আখতার নতুন সৃষ্টির পক্ষে সওয়াল করে গানটি লিখতে আসাম্মতি জানিয়েছেন। তার মতে, চলচ্চিত্রের মৌলিকত্বের জন্য নতুন গান প্রয়োজন।
অন্যদিকে সোনু নিগম গানটিকে সৈনিকদের উর্দির মতো অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশ্বস্ত করেছেন যে, ছবিতে পুরনো স্মৃতির পাশাপাশি ‘মিট্টি কে বেটে’-র মতো নতুন গানও থাকবে যা দর্শকদের মুগ্ধ করবে।

