লেটেস্ট নিউজ

বিশ্বকে তাক লাগিয়ে স্টার্ট-আপে ভারত এখন ৩ নম্বরে! ২০২৬-এর প্রথম ‘মন কি বাত’-এ মোদীর বড় বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ২০২৬ সালের প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবশক্তির জয়গান গাইলেন। তিনি গর্বের সাথে জানান, ২০১৬ সালে শুরু হওয়া স্বপ্নের হাত ধরে ভারত আজ বিশ্ব স্টার্ট-আপ মানচিত্রে তৃতীয় স্থানে। এই সাফল্যের ধারা বজায় রাখতে তিনি প্রতিটি ক্ষেত্রে ‘কোয়ালিটি’ বা গুণমান বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রীর মতে, বিশ্ব এখন ভারতের উদ্ভাবনী শক্তির দিকে তাকিয়ে আছে, তাই গুণমানের সঙ্গে আপস করা চলবে না।

একইসঙ্গে জাতীয় ভোটার দিবসের কথা উল্লেখ করে নতুন ভোটারদের উৎসাহিত করার এক অভিনব প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। তিনি পরামর্শ দেন, যুবসমাজ যখন আঠারো বছরে পদার্পণ করে ভোটদানের অধিকার পাবেন, তখন তাঁদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে অভিনন্দন জানানো উচিত। জন্মদিনের মতোই এই দিনটিকে উদযাপনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান তিনি। ২০২৬ সালের এই প্রথম সম্বোধনে দেশ গঠন ও নাগরিক কর্তব্যের মেলবন্ধন ফুটে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *