নির্বাচনী আবহে মাস্টারস্ট্রোক দিতে পারে রাজ্য সরকার, বিপুল বাজেটে পাল্টে যাবে সাধারণের ভাগ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে এই বাজেটে জনমুখী একগুচ্ছ নতুন প্রকল্প ঘোষণা করতে পারে রাজ্য সরকার। জনমত নিজেদের পক্ষে টানতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বিশেষ চমক থাকতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
বিশেষ সূত্রে খবর, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী এবং খাদ্যসাথীর মতো জনপ্রিয় সামাজিক প্রকল্পগুলিতে সরকার বিশেষ গুরুত্ব দিতে চলেছে। সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে এই প্রকল্পগুলির তহবিল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। মূলত প্রান্তিক স্তরের মানুষের মন জয় করাই এবারের বিধানসভা বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হতে চলেছে।

