লেটেস্ট নিউজ

লাভ জিহাদ চক্র: ধনী মহিলাদের জিমে টার্গেট, পর্দাফাঁস!   – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর প্রদেশে সক্রিয় এক বিশাল ধর্মান্তর চক্রের হদিস পেল পুলিশ। মির্জাপুরে জিমের আড়ালে ধনী পরিবারের মহিলাদের টার্গেট করে ব্ল্যাকমেল ও ধর্ম পরিবর্তনের চেষ্টার অভিযোগে মূল পাণ্ডা মহম্মদ শেখ আলীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

জিমে মহিলাদের টার্গেট

তদন্তে জানা গেছে, অভিযুক্ত শেখ আলী KGN নামে একাধিক জিম চালাত। সেখানে বিত্তশালী মহিলাদের বিনামূল্যে প্রশিক্ষণের টোপ দিয়ে ঘনিষ্ঠতা বাড়ানো হতো। পরে আপত্তিকর ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেল করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা হতো। ধৃতের মোবাইলে ৫০ জনেরও বেশি মহিলার ছবি মিলেছে। এই চক্র দুবাই ও মালয়েশিয়া থেকে আর্থিক মদত পাচ্ছে বলে সন্দেহ পুলিশের।

স্কুলে বোরকা কাণ্ড

অন্যদিকে, মোরাদাবাদে এক হিন্দু ছাত্রীকে বোরকা পরতে বাধ্য করার ভিডিও ভাইরাল হয়েছে। সহপাঠী পাঁচ মুসলিম ছাত্রীর বিরুদ্ধে ওই কিশোরীকে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ‘ধর্মান্তর প্রতিরোধ আইন’-এ মামলা রুজু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *