লেটেস্ট নিউজ

তেহরানের হুঁশিয়ারি: রণতরী ধ্বংসের রক্তক্ষয়ী পোস্টারে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্য তেহরানের এঙ্গেলাব স্কোয়ারে বিশাল এক পোস্টারের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকাকে চরম হুঁশিয়ারি দিল ইরান। পোস্টারে ধ্বংসস্তূপে পরিণত মার্কিন বিমানবাহী রণতরী এবং রক্তের ধারায় তৈরি আমেরিকার পতাকার নকশা ফুটিয়ে তোলা হয়েছে। নিচে লেখা রয়েছে— ‘তুমি যদি ঝড়ের বীজ বোনো, তবে ঘূর্ণিঝড়ই তোমাকে কাটবে।’

মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ওই অঞ্চলের দিকে রওনা হওয়ায় এই প্রতীকী হুমকি দিল তেহরান। ইরানি কর্মকর্তাদের মতে, দেশটির ওপর কোনো সামরিক হামলার চেষ্টা হলে তার ‘মুখ ভাঙা জবাব’ এবং সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। এই ঘটনায় বর্তমানে উপসাগরীয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *