প্রজাতন্ত্র দিবসে দিল্লির আকাশ কাঁপাবে ‘সুর্যাস্ত্র’, প্যারেডে প্রথমবার ভৈরব ব্যাটেলিয়ন! – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লির কর্তব্য পথে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবার আকর্ষণের কেন্দ্রে থাকছে নতুন প্রজন্মের রকেট লঞ্চার ‘সুর্যাস্ত্র’ এবং সদ্য গঠিত ‘ভৈরব লাইট কমান্ডো ব্যাটেলিয়ন’। প্রায় ৬ হাজার সেনার এই মহাযজ্ঞে ব্রহ্মোস, আকাশ মিসাইল ও উন্নত ড্রোন প্রদর্শনীর মাধ্যমে ভারত তার সামরিক শক্তির জয়গান গাইবে।
এবারের প্যারেডে প্রধান অতিথি হিসেবে থাকছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ। ‘বন্দে মাতরমের ১৫০ বছর’ থিমে আয়োজিত এই অনুষ্ঠানে ২০০-৩০০ কিমি পাল্লার সুর্যাস্ত্র এবং জাঁস্কর জাতের টাট্টু ঘোড়া প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাসের সাক্ষী হতে চলেছে।

