ভোটার তালিকায় বিশাল ‘অপারেশন ক্লিন’.. শীঘ্রই দেশজুড়ে চালু হচ্ছে SIR – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: ভোটার তালিকায় আমূল পরিবর্তন আনতে শীঘ্রই সারা দেশে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার। বর্তমানে ১২টি রাজ্যে এই প্রক্রিয়া চললেও বাকি রাজ্যগুলিতেও দ্রুত তা কার্যকর করা হচ্ছে।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে তিনি জানান, ২০২৫ সাল নির্বাচন কমিশনের জন্য অত্যন্ত সফল একটি বছর হতে চলেছে।
SIR-এর লক্ষ্য ও সুবিধা:
- স্বচ্ছতা: ভোটার তালিকা ত্রুটিমুক্ত করা, প্রতিটি যোগ্য নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা এবং অযোগ্যদের নাম বাদ দেওয়াই এই অভিযানের মূল উদ্দেশ্য।
- ভুয়ো ভোটার বর্জন: জাল বা ডুপ্লিকেট ভোট শনাক্ত করে তা বাতিলের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করে তোলাই কমিশনের লক্ষ্য।
- জনগণের সহযোগিতা: নাগরিকদের এই প্রক্রিয়ায় অংশ নিতে এবং ভোটার তালিকায় কোনো সংশোধন থাকলে তা সময়মতো সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
আন্তর্জাতিক স্তরে ভারতের গুরুত্ব:
সম্প্রতি (২১-২৩ জানুয়ারি) ভারতীয় নির্বাচন কমিশন বিশ্বের বৃহত্তম গ্লোবাল কনফারেন্সের আয়োজন করেছিল। এই ঐতিহাসিক সম্মেলনে ৭০টিরও বেশি দেশের নির্বাচনী সংস্থার প্রধান ও রাষ্ট্রদূতরা অংশ নেন। সিইসি জানান, এটি বৈশ্বিক স্তরে ভারতের নির্বাচনী ব্যবস্থাপনার নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে।

