লেটেস্ট নিউজ

নরেন্দ্রপুরে গভীর রাতে দাউদাউ আগুন: পুড়ল থার্মোকল কারখানা – এবেলা

এবেলা ডেস্কঃ

নরেন্দ্রপুরের নাজিরাবাদ এলাকায় একটি থার্মোকল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতে হঠাৎ আগুন লাগায় মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সমগ্র কারখানায়। খবর পেয়ে দমকলের ১০টিরও বেশি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সময় কারখানায় শ্রমিকরা উপস্থিত থাকলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। শর্ট সার্কিট না কি রান্নার গ্যাস থেকে এই বিপর্যয়, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *