সাধারণতন্ত্র দিবস: আকাশ কাঁপাল জাগুয়ারের গর্জন, বাতাস চিড়ল ‘সূর্যাস্ত্র’ – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লির কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতের সামরিক শৌর্য ও শক্তির এক অভাবনীয় প্রদর্শনী প্রত্যক্ষ করল দেশবাসী। ‘টি-৯০ ভীষ্ম’ ট্যাঙ্ক এবং ‘ব্রহ্মস’ মিসাইলের পাশাপাশি এ বছর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ‘LR-AShM’ হাইপারসনিক মিসাইল ও ‘সূর্যাস্ত্র’। আকাশপথ কাঁপিয়ে ‘সিঁদুর’ ফরমেশনে উড়েছে সুখোই-৩০, মিগ-২৯ এবং জাগুয়ার যুদ্ধবিমান। এই কুচকাওয়াজের মাধ্যমে ভারত বিশ্বমঞ্চে নিজের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা সগৌরবে তুলে ধরল।

